নিজস্ব প্রতিবেদক
যশোরের একাধিক হত্যা মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী শরিফুল ইসলাম জিতুকে আটক করেছে চাঁচড়া পুলিশ ফাঁড়ি সদস্যরা। একটি মোটরসাইকেল চুরির অভিযোগে শুক্রবার রাত সাড়ে ১০টায় যশোর জেনারেল হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। জিতু বারান্দী মোল্ল্যাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে।
চাঁচড়া ফাঁড়ির এসআই সাইদুর রহমান বলেন, গত বছরের ২৪ নভেম্বর চাঁচড়া এলাকা থেকে মণিরামপুরের ইত্তা গ্রামের আব্দুর রউফের ছেলে আবু তাহেরের একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়। তদন্তে উঠে আসে এ চুরির সাথে জিতুর সংশ্লিষ্টতা রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে জিতুকে আটক করা হয়।
চাঁচড়া ফাড়ি ইনচার্জ ইন্সপেক্টর তারিকুল ইসলাম জানান, জিতুর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া সম্পতি তিনি অস্ত্রসহ আটক হয়। এরবাইরেও জিতুর বিরুদ্ধে বিস্ফোরক, মাদকের একাধিক মামলা রয়েছে।
সর্বশেষ
- এক বছরেও মুছে যায়নি শূন্যতা : দৈনিক কল্যাণে আজও ফিরে আসে সাগরের স্মৃতি
- জাবির ট্র্যাজেডি : ২৪ প্রাণের মৃত্যুর বিচার আজও অধরা
- অনিয়মে যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার
- চৌগাছায় এইচএসসি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
- বকচর-নীলগঞ্জ সড়ক এখন মরণফাঁদ, গর্ত আর জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি
