নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা যুবদলের সহ-সভাপতি বদিউজ্জামান ধনী হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২ আসামিকে খালাস দেওয়া হয়েছে। খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মতিয়ার রহমান বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মো. রায়হান মুন্সী, মো. আমজাদ হোসেন আকাশ, মো. মন্টু ওরফে আলী রাজ বিশ্বাস অপূর্ব ওরফে হিটার রাজ, মো. আলামিন ওরফে চোর আলামিন, ইছামীর ওরফে ইছা এবং রাইসুল ইসলাম রিজভী। এর মধ্যে আমজাদ ও ইছামীর পলাতক রয়েছে।
খালাস পাওয়া আসামিরা হলেন মো. শামছুল আবেদীন মিলন ও মো. শামীম আহম্মেদ মানুয়া।
আইনজীবীরা জানান, ২০২২ সালের ১২ জুলাই যশোর সদরের শংকরপুর এলাকায় যুবদল নেতা ধনীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার ভাই মনিরুজ্জামান বাদি হয়ে পরদিন যশোর কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত করে পুলিশ ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
সর্বশেষ
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
- যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামায়াত সকাল সাড়ে ৭টায়
- আগামী কয়েক দিন হজে কী কী করবেন হাজিরা, দেখে নিন একনজরে
