নিজস্ব প্রতিবেদক
যশোরে চাঞ্চল্যকর চয়ন দাস হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার সকালে র্যাব-৬ যশোরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শহরের পালবাড়ি মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন মানিক কুমার (৫২) ও মুক্ত কুমার (৩৫)। দু’জনই যশোরের সদর থানার শানতলা এলাকার কৃষ্ণ কুমারের ছেলে।
র্যাব জানায়, ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি চুড়ামনকাটি এলাকায় নামযজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে বাদীর ছেলে ও তার বন্ধুদের সঙ্গে আসামি পক্ষের তর্কাতর্কির সূত্র ধরে পরদিন ঝিকরগাছার মল্লিকপুরে পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটে। এতে জীবন দাস, স্বাধীন দাস ও দীপ্ত দাস আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন।
এরপর ২৫ ফেব্রুয়ারি আহতদের দেখতে হাসপাতাল গিয়ে ফেরার পথে শানতলা এলাকায় পেপসি কোম্পানি গেটের সামনে আসামিরা বাদীর ছেলে চয়ন দাস ও তার বন্ধুদের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত চয়ন দাসকে হাসপাতালের নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
গ্রেফতারকৃত মানিক ও মুক্ত কুমার ওই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। র্যাব জানায়, গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি
- ৬ নবজাতক মৃত্যুর এক মাস : আদ-দ্বীনের অবহেলা স্পষ্ট, সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন
- যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা
- মায়ের কোলের ঋণ শোধ হলো লাথি-ঘুষিতে!
- ফিরল ভ্রমণের পথ, চাঙা হওয়ার অপেক্ষায় সীমান্ত বাণিজ্য
- ভারতীয় পর্যটন ভিসা চালু, নতুন নিয়মে আবেদন যেভাবে
