নিজস্ব প্রতিবেদক
যশোরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবছর জেলার কেন্দ্রীয় ঈদগাহসহ সাড়ে ছয় হাজার স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামী ফাউন্ডেশন।
কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, যেখানে ইমামতি করবেন কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ইয়াসিন আলম। শহরের অন্যান্য জায়গায়ও যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে মুসল্লিরা নিরাপদ ও আরামে নামাজ আদায় করতে পারেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অতিরিক্ত গরমের কথা বিবেচনায় প্যান্ডেল ও ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া শহরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং তোরণ নির্মাণও সম্পন্ন করা হয়েছে।
