নিজস্ব প্রতিবেদক
যশোরের ডিবি পুলিশ শহরতলীর পালবাড়ী ভাস্কর্যের মোড় থেকে এক কেজি গাঁজাসহ সুমন মোল্লা ওরফে মুকুল ওরফে জেমস নাম একজনকে আটক করেছে। তিনি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাগলা (শ্যামনগর গ্রামের সৈয়দ মোল্লার ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুমন মোল্লাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবির এস আই হামিদুর রহমান বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পান শহরতলী পালবাড়ীর ভাস্কর্যের মোড় ইসলামী ব্যাংকের সামনে খালি জায়গায় গাঁজা নিয়ে একজন অবস্থান করছে। সেখানে অভিযান চালায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা নিয়ে অবস্থান করা যুবক সুমন মোল্লা দ্রুত পালানোর চেষ্টার এক পর্যায়ে ব্যর্থ হয়। পরে ডিবি পুলিশ তাকে আটক করে। তার কাছে থাকা একটি ব্যাগের মধ্যে রাখা এক কেজি ওজনের গাঁজা উদ্ধার করা হয়।
সর্বশেষ
- নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ, কুপিয়ে হত্যা নানাকে
- প্রেমের বিয়ে, চার মাসের সংসার, শেষে স্ত্রীর রক্তে রঞ্জিত ঘর
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
