নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদকবিরোধী অভিযানে দুই দেশের দুই নাগরিককে আটক করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার সকালে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ বাজার এলাকায় তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন ভারতের বর্ধমান জেলার নাদনঘাট থানার ধোবা গ্রামের পরিতোষ হালদারের ছেলে ইন্দ্রজিৎ হালদার এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের গনি গাইনের ছেলে জাহাঙ্গীর আলম।
৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, তাঁদের কাছ থেকে ১২৫ বোতল ফেনসিডিল এবং ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে মাদকসহ যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি
- ৬ নবজাতক মৃত্যুর এক মাস : আদ-দ্বীনের অবহেলা স্পষ্ট, সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন
- যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা
- মায়ের কোলের ঋণ শোধ হলো লাথি-ঘুষিতে!
- ফিরল ভ্রমণের পথ, চাঙা হওয়ার অপেক্ষায় সীমান্ত বাণিজ্য
- ভারতীয় পর্যটন ভিসা চালু, নতুন নিয়মে আবেদন যেভাবে
