নিজস্ব প্রতিবেদক
যশোরে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে বাপ্পি মোল্ল্যা (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় সদরের ঝুমঝুমপুর রাণী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি সদরের বালিয়াডাঙ্গা স্কুল গেটের সামনের লিয়াকত মোল্ল্যার ছেলে।
বাপ্পির বড় ভাই জুয়েল মোল্ল্যা জানান, গতমাসে বালিয়াডাঙ্গা স্কুল মাঠে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিদুল ও সাকিব হোসেনকে আটক করলেও সাকিবকে ছেড়ে দেয় পুলিশ। তাদের ধারনা বাপ্পি বিদুলকে ডিবি পুলিশ এনে আটক করিয়েছে। এরই জেরে শুক্রবার সন্ধ্যায় বাপ্পিকে একা পেয়ে পায়ে ও উরুতে ছুরিকাঘাত করে নীলগঞ্জ শাহাপাড়ার ড্রাইভার বাবু হোসেনের ছেলে সাকিব হেসেন (২২)। এসময় স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এবিষয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক সুস্মিতা পাল জানান, তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত শফিকুল আলম চৌধুরী জানান, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
- যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামায়াত সকাল সাড়ে ৭টায়
- আগামী কয়েক দিন হজে কী কী করবেন হাজিরা, দেখে নিন একনজরে
