নিজস্ব প্রতিবেদক
যশোরে মো. সোহানুর রহমান সোহান (২৫) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে শহরের শংকরপুর আশ্রম রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে রাতে ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল বের করে।
যশোর কোতোয়ালি থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে সাতটার দিকে আশ্রম রোডের জনৈক তুহিনের ভাঙারির দোকানের সামনে বসে ছিলেন সোহানুর রহমান। এসময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় যুবক রাতিন (২১) চাকু দিয়ে তাকে আক্রমণ করে। এতে সোহানের পেটের নিচের অংশে উভয় পাশে রক্তাক্ত জখম হয়।
পরে তার সঙ্গীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
আহত সোহান যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও বারান্দিপাড়া এলাকার মশিয়ার রহমানের ছেলে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, হামলাকারীকে শনাক্ত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ
- নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ, কুপিয়ে হত্যা নানাকে
- প্রেমের বিয়ে, চার মাসের সংসার, শেষে স্ত্রীর রক্তে রঞ্জিত ঘর
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
