নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর–৩ (সদর) আসনে বেসরকারি চূড়ান্ত ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত নির্বাচিত হয়েছেন। ১৯০টি কেন্দ্রে ভোটের ফলাফলে তিনি ১,৭৩,০২৩ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী মো. আব্দুল কাদের দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,৬৫,১২৯ ভোট, ফলে অমিত ৭,৮৯৪ ভোটের ব্যবধানে জিতেছেন।
যশোর সদর উপজেলার মোট ভোটার সংখ্যা ছিল ৬,১৩,৪৬০, এর মধ্যে পুরুষ ভোটার ৩,০৭,৫৪৯ এবং নারী ভোটার ৩,০৫,৯০১। ভোটগ্রহণের দিন কেন্দ্রে উচ্চ উপস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশ দেখা গেছে।
বিজয়ী প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত তাঁর জয়কে যশোরবাসীর গণরায়ের প্রতিফলন হিসেবে উল্লেখ করে সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিএনপির নেতাকর্মীরা শহরে আনন্দ মিছিল করেছেন। পরাজিত প্রার্থীর পক্ষ থেকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি স্বীকার করা হয়েছে।
