নিজস্ব প্রতিবেদক
যশোরে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিনকে লাঞ্ছিত ও কর্মচারী আল আমিনকে হত্যা চেষ্টার মামলায় আটক বহিস্কৃত যুবলীগ নেতা মেহেবুবুর রহমান ম্যানসেলসহ চারজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহম্মেদ প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার এসআই আনছারুল হক আদালতে চার আসামির পাঁচ দিন করে রিমান্ডের আবেদন জানান।
আসামিরা হলেন, ষষ্ঠীতলার মেহেবুবুর রহমান ম্যানসেল, রাকিব হাসান, সাদি ও শংকরপুর গাড়োয়ানপট্টির অনিক হাসান মেহেদি।
উল্লেখ্য, গত ৫ মার্চ যশোরে জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিনকে লাঞ্ছিত ও কর্মচারী আল আমিনকে হত্যার চেষ্টার অভিযোগে উল্লিখিত ৪ জনকে আটক করে পুলিশ। পরে এ ঘটনায় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন কোতয়ালি থানায় মামলা করেন।
সর্বশেষ
- প্রেসক্লাব যশোরে ফের বড় ধাক্কা
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
- যশোরে আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভের অভিযোগে মামলা, আসামি ১১৩
- সরকারি রাস্তা ছিল ২২ ফুট, দখলে এখন ৭ ফুট—নেপথ্যে কবির-খায়েরুল চক্র!
- প্রেসক্লাব যশোরের আহ্বায়ক পদ থেকে একরাম-উদ-দ্দৌলার পদত্যাগ
- শরীরে, গাড়িতে, পকেটে স্বর্ণ যাচ্ছে সীমান্তে
- ঝিনাইদহে কয়েক ঘণ্টায় সড়ক, বিদ্যুৎ ও রেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু
- গুদামে সার, মাঠে সংকট
