নিজস্ব প্রতিবেদক
যশোরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রোটারি ক্লাব অব যশোর মিড সিটির ২০২৬-২৭ রোটাবর্ষের কলার হ্যান্ডওভার অনুষ্ঠান ও প্রথম নিয়মিত সভা। বুধবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট রোটা. ফয়সাল ফারুকী অমি নবনির্বাচিত প্রেসিডেন্ট রোটা. রাকিবুল আলমের গলায় কলার পরিয়ে দিয়ে ২০২৬-২৭ রোটাবর্ষের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে অর্পণ করেন। একই সঙ্গে বিদায়ী সেক্রেটারি রোটা. সেলিম রেজা নবনির্বাচিত সেক্রেটারি রোটা. আজিমুল হকের হাতে ক্লাবের চার্টার হস্তান্তর করেন।
স্পাউস কমিটির দায়িত্ব হস্তান্তর পর্বে বিদায়ী ফার্স্ট লেডি জান্নাতুন নাঈম শশী নবনির্বাচিত ফার্স্ট লেডি সুস্মিতা দৌলাকে স্পাউস কলার পরিয়ে দেন।
অনুষ্ঠানের শুরুতেই সম্প্রতি প্রয়াত বিশিষ্ট রোটারিয়ান ও সমাজকর্মী ফজলে রাব্বী মোপাশা, যিনি ডি-৬৪ বাংলাদেশ-এর অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তাঁর স্মরণে এক মিনিট নীরবতা পালন, শোক প্রকাশ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন রোটা. পাস্ট প্রেসিডেন্ট (পিপি) গিয়াসউদ্দিন খান ডালু। তিনি নতুন রোটাবর্ষের কর্মপরিকল্পনা, সেবামূলক কার্যক্রম এবং ক্লাবের ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন।
এসময় রোটারি ক্লাব অব যশোর মিড সিটির সদস্যবৃন্দ, স্পাউস কমিটির সদস্য, রোটারি লেটস, রোটারেক্ট সদস্যসহ যশোরের রোটারি অঙ্গনের সিনিয়র রোটারিয়ান শফিয়ার রহমান মল্লিক, রোটা. জাহিদ হাসান টুকুন, রোটা. এজেডএম সালেক, রোটা. খায়রুল কবির চঞ্চল ও রোটা. সোনিয়া ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও যশোরের নয়টি রোটারি ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানে অংশ নেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট রোটা. রাকিবুল আলম তাঁর বক্তব্যে ক্লাবের সকল সদস্যের সহযোগিতা কামনা করে বলেন, রোটারির মূলমন্ত্র ‘Service Above Self’-কে ধারণ করে মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।
আন্তরিকতা, সৌহার্দ্য ও সেবার অঙ্গীকারে নতুন রোটাবর্ষকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
