নিজস্ব প্রতিবেদক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছে ওয়ার্ড বিএনপি। রোববার বিকেল ৫টায় যশোর পিটিআই স্কুলের সামনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যশোর-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনাতন ধর্মাবলম্বীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ।
৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, আবুল কাশেম কালু, অধ্যাপক কুদ্দুস হোসেন, নওশের আলী, জেলা মহিলা দলের নেত্রী জলি বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পরাগ হোসেন ও যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শেখ নোমান হোসেন, সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন এবং নগর ছাত্রদলের নেতা রাব্বি হোসেন ও মোহাম্মদ সাদী।
অনুষ্ঠানে মহিলা দলের নেত্রী কাজল রেখা, বিউটি বেগম, রোজিনা বেগম, সোমা পারভিন, আলো আক্তার ও কাকলিসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
উপহার সামগ্রী বিতরণকালে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সবার মধ্যে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।
সর্বশেষ
- ঝিকরগাছার অঘোষিত যুবরাজ ‘ভাবির দেবর’
- Wild io Login No Deposit Thrills Await
- Steady_growth_around_the-crash-casinos-ca_ca_for_extreme_wins
- Online Casinos ohne OASIS: Die Top-Bonusstrategien für 2026 im Überblick
- Spelplezier_van_eenvoudige_keuzes_naar_actie_via_baloo-bets-netherlands_nl
- Inside the Duel Casino game lobby: slots and live casino 2026
- An Honest Player Look at Vegasnows In Number 36 – 2026
- Fabulous_journeys_await_dodging_traffic_in_the_addictive_game_chickenroad_challe
