সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার কাকডাঙা সীমান্ত থেকে ১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের দুই বোতল ভারতীয় এলএসডি মাদকসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার সকাল ১০ টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্তের গেড়াখালী এলাকা থেকে নজরুল ইসলাম (৪৭) কে আটক করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, কলারোয়া উপজেলার কাকডাঙা সীমান্ত দিয়ে ভারত থেকে লিস্যারজিক এসিডাইথ্যলামাইড (এলএসডি) মাদকের একটি বড় চালান দেশে পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাকডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারির নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্তের গেড়াখালী নামক এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২০০ এমএল’র দুই বোতল ভারতীয় এলএসডি মাদকসহ চোরাকারবারী নজরুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা। আটক চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
সর্বশেষ
- এক বছরেও মুছে যায়নি শূন্যতা : দৈনিক কল্যাণে আজও ফিরে আসে সাগরের স্মৃতি
- জাবির ট্র্যাজেডি : ২৪ প্রাণের মৃত্যুর বিচার আজও অধরা
- অনিয়মে যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার
- চৌগাছায় এইচএসসি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
- বকচর-নীলগঞ্জ সড়ক এখন মরণফাঁদ, গর্ত আর জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি
