সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সুন্দরবনের অভয়ারোন্য এলাকায় কাকড়া ধরার সময় ২৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ফিরিঙ্গি নদী এলাকা থেকে তাদের আটক করা হয়। বুধবার (৯ মার্চ) বেলা ২টার দিকে আটকদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যার দিকে এসব জেলেদের আটক করা হয়। এনিয়ে দুই দিনে সুন্দরবনে ৪৫ জেলেকে আটক করেছে বনবিভাগ। আটক জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার মিরগং গ্রামের রাশিদুল ইসলাম (৩৫), রফিকুল ইসলাম (৪৫), এবাদুল মোড়ল (৫০), ইউনুচ ঢালী (৪৮), বড় ভেটখালি গ্রামের বক্কার গাজী (৪০), ইলিয়াছ মোড়ল (৪৫), মজিবর রহমান (৪৬), হরিহরনগর গ্রামের হাবিবুর রহমান (২৯), খানপুর গ্রামের আকছেদ আলী (৩৭)। ছোট ভেটখালি গ্রামের আব্দুল মালেক (৪৫), কুলতলি গ্রামের নওসের গাজী (৪০), আসাদুল শেখ (২৬), আরিফুল হক (২৭), আজিজুল সানা (৪২), খুলনার কয়রা গ্রামের আব্দুল মালেক গাজী (৪২), আব্দুর রশিদ গাজী (৫০), আব্দুল খালেক গাজী (৪৬), ইয়াকুব গাজী (৫০), আল আমিন (৩২), দক্ষিণ বেদকাশি গ্রামের দিদারুল ইসলাম (৫৬), উত্তর বেদকাশি গ্রামের আজিজুল শেখ (৪০), মজিবর শেখ (৪০), জান্নাতুল ফেরদৌস (২৫) ও আশাশুনি উপজেলার চাকলা গ্রামের আসাদুল হক। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের কর্মকর্তা এম.এ হাসান জানান, এসব জেলেদের মধ্যে কেউ কাকড়া ধরা, কেউ মাছ ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছে। কিন্তু তারা সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ অভয়ারোন্য এলাকায় গিয়ে কাকড়া ধরছিল। প্রবেশ নিষিদ্ধ এলাকায় যাওয়া ও কাকড়া ধরার সময় তাদের আটক করা হয়। এর আগে গত সোমবার (৭ মার্চ) একইভাবে প্রবেশ নিষিদ্ধ এলাকায় গিয়ে কাকড়া ধরার সময় ২১ জেলেকে আটক করা হয়েছিল। দুইদিনে ৪৫ জেলেকে আটক করা হয়েছে।
সর্বশেষ
- অনিয়মে যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার
- চৌগাছায় এইচএসসি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
- বকচর-নীলগঞ্জ সড়ক এখন মরণফাঁদ, গর্ত আর জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি
- ৬ নবজাতক মৃত্যুর এক মাস : আদ-দ্বীনের অবহেলা স্পষ্ট, সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন
- যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা