অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে কোমল পানীয় ভেবে ডিজেল পান করেছে ১৮ মাস বয়সী এক শিশু। বৃহস্পতিবার সকালে উপজেলার সরাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের দেবাশীষ মল্লিকের কন্যা।
শিশুর মা তনা মল্লিক বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ধানের জমিতে স্যালো মেশিনে পানি দেয়ার জন্য কোমল পানীয়র বোতলে রাখা অব্যবহৃত ডিজেল বাড়ির বারান্দায় রেখে টিউবওয়েলে হাত মুখ ধোয়ার সময় দেখতে পান তার শিশু কন্যা ডিজেলের বোতলের মুখ খুলে ডিজেল পান করছে। দ্রুত চুমকিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নিলাদ্রী সুন্দর কুন্ডু বলেন, শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে সে আশংকা মুক্ত।
সর্বশেষ
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
- যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামায়াত সকাল সাড়ে ৭টায়
- আগামী কয়েক দিন হজে কী কী করবেন হাজিরা, দেখে নিন একনজরে
