দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পাশে বিএনপি নেতাকর্মীরা
শার্শা প্রতিনিধি
শার্শা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক শাহাবুদ্দিন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি তিনি যশোরের কুইন্স হাসপাতালে চিকিৎসা নেন। বর্তমানে নিজ বাসভবনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন তিনি।
অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে সোমবার দুপুর ১২টার দিকে তার নিজ বাসভবনে ছুটে যান যশোর-৮৫/১ আসনের ধানের শীষের কান্ডারী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
এ সময় তিনি অসুস্থ শাহাবুদ্দিনের পাশে বসে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে তার শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে কথা বলেন।
নুরুজ্জামান লিটন বলেন, “শাহাবুদ্দিন একজন দক্ষ ও পরিশ্রমী সাংবাদিক। তিনি সার্বক্ষণিক সংবাদ সংগ্রহ ও সাধারণ মানুষের কথা তুলে ধরার কাজে নিয়োজিত থাকেন। হঠাৎ তার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে ও শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসায় এসেছি। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, শাহাবুদ্দিন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক।”
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমউদ্দিন, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর ও সাধারণ সম্পাদক ইসরাফিল।
এ ছাড়া উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ও মীর আলম, যুবদল নেতা ইউনুস, বেনাপোল কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক এবং ওই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান।
সাংবাদিক শাহাবুদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করে তার পরিবার ও সহকর্মীরা সবার কাছে দোয়া চেয়েছেন।
