নিজস্ব প্রতিবেদক
যশোর উপশহর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এলাকায় এসএসসি-২২ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৮ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীতে হাতে ক্রেস্ট তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষায় জিপিএ-৫ পেলে হবে না। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।
বিশেষ অতিথি ছিলেন যশোর ইন্সটিটিউটের সিনিয়র সহসভাপতি কাসেদুজ্জামান সেলিম।
চেয়ারম্যান এহসানুর রহমান লিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউটের প্রধান শিক্ষক এসএম রবিউল আলম, উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দীন, মেম্বার হাসান জহির, অভিভাবক আমিনুর রহমান, এম এ আজিজ, শিক্ষার্থী তারফিয়া রহমান মাহি, নুরুল হাসান নুর। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব শহীদ ইকবাল দ্বীপ, নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউটের দাতা সদস্য সৈয়দ মুনসুর আলম,মেম্বার সিরাজ সিকদার, পারভীন আক্তার, মোস্তফা হোসাইন, রানা হামিদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মেম্বর শেখ জসিম উদ্দীন।
