রমজান আলী, জীবননগর
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহর থেকে মেজর পরিচয় দেয়া শাহীনুজ্জামান মিঠুন (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ মঙ্গলবার রাতে গ্রেফতার করে। ঘটনার ব্যাপারে জীবননগর থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত ভুয়া মেজর মিঠুনকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, জীবননগর শহরের কোর্টপাড়ার মৃত নিজাম উদ্দিন ওরফে আলফাজের ছেলে শাহীনুজ্জামান মিঠুন নিজেকে সেনা বাহিনীর মেজর পরিচয় দেন এবং সেনা বাহিনীর পোষাক পরিহিত একটি পরিচয়পত্র দেখান। মিঠুন জীবননগর বাজারের ব্যবসার জন্য তার মা শামসুন্নাহারের নামে উপজেলার বাঁকা গ্রামের শরিফ উদ্দিন মালিতার ৫টি ঘর ভাড়া নেন। কিন্তু মিঠুন ঘর ভাড়া চুক্তিনামার একটি কপি ঘর মালিককে না দেয়ায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে ঘর মালিক শরিফ উদ্দিন মালিতার এক আত্মীয়কে বিষয়টি জানান। তিনি ঘটনার ব্যাপারে মেজর পরিচয়দানকারী মিঠুনের সাথে যোগাযোগ করলে অত্যন্ত খারাপ আচরণ করেন। এক পর্যায়ে নিশ্চিত হন যে, মিঠুন প্রকৃতপক্ষে একজন ভুয়া মেজর। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা বলেন, অভিযোগের ভিত্তিতে মেজর পরিচয়দানকারী মিঠুনকে থানায় আনা হয়। পরবর্তীতে খোঁজখবর নিয়ে নিশ্চিত হওয়া যায়, মিঠুন একজন ভুয়া মেজর। সে মুলত জনৈক শরিফ উদ্দিন মালিতার নিকট থেকে ভাড়ায় ঘর নিয়ে প্রতারণার আশ্রয় নিচ্ছিল।
সর্বশেষ
- যুবলীগ নেতা ‘দাঁতাল বাবু’সহ দুইজন আটক
- রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
- সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে : প্রতিমন্ত্রী অমিত
- আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো
- এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন সাবিহা ও সামিহা
- যশোরের যৌনপল্লিতে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
- এক বছরেও মুছে যায়নি শূন্যতা : দৈনিক কল্যাণে আজও ফিরে আসে সাগরের স্মৃতি
- জাবির ট্র্যাজেডি : ২৪ প্রাণের মৃত্যুর বিচার আজও অধরা
