নিজস্ব প্রতিবেদক
ঐতিহ্যবাহী যশোর ক্লাবের নবগঠিত কমিটিকে বরণ ও আনুষ্ঠানিক পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ক্লাবের সভাপতি মোহাম্মদ আশেক হাসান। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শান্তনু ইসলাম সুমিত।
জেলা প্রশাসক বলেন, নতুন কমিটির মাধ্যমে যশোর ক্লাবের পথচলা নতুনভাবে শুরু হলো। নতুন কমিটি নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে তাদের অর্পিত দায়িত্ব পালন করবে। এই কমিটির মাধ্যমে যশোর ক্লাবের ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই।
সভায় সভাপতি আশেক হাসান নির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ ও পরিচয় করিয়ে দেন। কমিটির সহ-সভাপতি হলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অ্যাড. মো. ইসহক ও গোলাম রেজা দুলু, সাধারণ সম্পাদক শান্তনু ইসলাম, যুগ্ম-সম্পাদক আসিফ উদ্দিন, মাকসুদুল হাকিম, কোষাধ্যক্ষ তানভীরুল ইসলাম সোহান, সদস্য মারুফুল ইসলাম, একরাম-উদ-দ্দৌলা, জাহিদ হাসান টুকুন, এ জে এড এম সালেক, মফিদুল হক রাজু, শ্যামল দাস, খায়রুল কবির চঞ্চল, ফারুক হোসেন, মাহিনুল হক রিয়ন ও মাহতাব নাসির পলাশ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।
সর্বশেষ
- অনিয়মে যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার
- চৌগাছায় এইচএসসি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
- বকচর-নীলগঞ্জ সড়ক এখন মরণফাঁদ, গর্ত আর জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি
- ৬ নবজাতক মৃত্যুর এক মাস : আদ-দ্বীনের অবহেলা স্পষ্ট, সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন
- যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা
