নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচন ও সাবেক মেয়রের দুর্নীতির বিচার দাবিতে বৃহস্পতিবার ঝাটা মিছিল করেছেন এলাকাবাসী। বেনাপোল পৌর এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক অহেদুজ্জামান বকুল, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন প্রমুখ।
শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান জানান, আমরা পৌরসভার সামনে মানববন্ধন করেছি। সেখানে বক্তারা বলেছেন, দীর্ঘ ১২ বছর বেনাপোল পৌরসভার নির্বাচন হয়নি। সাবেক মেয়র আশরাফুল আলম লিটন নিজের পকেটের লোক দিয়ে মিথ্যা মামলা করে নির্বাচন বাধাগ্রস্ত করে রেখেছিল। এখন দায়িত্ব পালন করছেন প্রশাসক। আমরা পৌরসভায় জনগণের প্রতিনিধি দেখতে চাই। একই সাথে বক্তারা সাবেক মেয়রের দুর্নীতির বিচার দাবি করেন।
সর্বশেষ
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
- যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামায়াত সকাল সাড়ে ৭টায়
- আগামী কয়েক দিন হজে কী কী করবেন হাজিরা, দেখে নিন একনজরে
