নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের রেলগেটে এক যুবকের ওপর হাতবোমা হামলার হোতা রবি ওরফে পিচ্চি রবিকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা । আটক পিচ্চি রবি রেলগেট চোরমারা দীঘির পাড়ের বাসিন্দা এবং একাধিক মামলার আসামি। মঙ্গলবার দুপুরে চাঁচড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে আটকের আগেও পিচ্চি রবি চাঁচড়া মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে র্যাব ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে আটক করে।
মামলার সূত্রে জানা যায়, প্রাইভেটকার চালক রনি গত শনিবার দুপুর তিনটার দিকে বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় মুরাদ ও রবি এসে তাকে বেনাপোলে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু রনি জানান, তার গাড়িতে ভাড়া আছে, তিনি ব্যস্ত থাকায় যেতে পারবেন না। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
প্রায় আধা ঘণ্টা পর পিচ্চি রবি, পুলেরহাটের কবিরের ছেলে মুরাদসহ কয়েকজন তিনটি মোটরসাইকেলে করে এসে রনিকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। ককটেলটি রনির মাথার উপর দিয়ে পাশের এক দোকানে বিস্ফোরিত হয়। এতে বিস্ফোরণের স্প্লিন্টারে রনির শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। হামলার পর আসামিরা রনিকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা রনিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শনিবার রাতে আহত রবিউল ইসলাম রনির স্ত্রী সুরাইয়া আক্তার বাদী হয়ে পিচ্চি রবি ও মুরাদকে আসামি করে মামলা করেন।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াডন লিডার মো. রাসেল জানান, পিচ্চি রবির বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তারা জানতে পারেন তিনি চাঁচড়া এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে
সর্বশেষ
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
- যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামায়াত সকাল সাড়ে ৭টায়
- আগামী কয়েক দিন হজে কী কী করবেন হাজিরা, দেখে নিন একনজরে
