নিজস্ব প্রতিবেদক
যশোরে ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার ও যুবলীগ নেতা আলমগীর কবির ওরফে হাজী সুমনের উদ্যোগে শহরে ঝটিকা মিছিল হয়েছে।
যুবলীগের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ঝটিকা মিছিল করেছে একদল যুবক।
যশোর জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে মাইকপট্টিতে যেয়ে শেষ হয়। ৫ মিনিটের ব্যবধানে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার হাজী সুমনের উদ্যোগে এ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। হাজী সুমন নিজেই তার ফেসবুকে এ মিছিলের ভিডিও শেয়ার করেছেন।
এসময় তারা ‘শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা ভয় নাই- রাজপথ ছাড়ি নাই’ অবৈধ সরকার মানিনা মানবোনা, শেখ হাসিনার সরকার বারবার দরকার স্লোগানের পাশাপাশি নানা স্লোগান দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলে ৩০ থেকে ৩৫ জন কিশোর-যুবক অংশ নেয়। মিছিলকারীদের অধিকাংশই মুখে মাস্ক ছিল। অনেকেই ছিলেন হেলমেট পরিহিত।
এদিকে, কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, ‘ সরকারবিরোধী মিছিলের ব্যাপারে কিছু জানা নেই’। তবে কারা কখন মিছিল করল এ বিষয়ে খোঁজ নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
সর্বশেষ
- এক বছরেও মুছে যায়নি শূন্যতা : দৈনিক কল্যাণে আজও ফিরে আসে সাগরের স্মৃতি
- জাবির ট্র্যাজেডি : ২৪ প্রাণের মৃত্যুর বিচার আজও অধরা
- অনিয়মে যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার
- চৌগাছায় এইচএসসি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
- বকচর-নীলগঞ্জ সড়ক এখন মরণফাঁদ, গর্ত আর জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি
