নিজেস্ব প্রতিবেদক
তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে যশোর জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) খুলনা রেঞ্জ পুলিশ কার্যালয়ে গত ডিসেম্বর-২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।
খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক পিপিএম এর সভাপতিত্বে গত ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয় যশোর জেলা এবং শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন জিয়া উদ্দিন আহমেদ। সভায় রেঞ্জ ডিআইজি গত ডিসেম্বর-২০২৪ মাসে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ যশোর জেলা পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমেদকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
এসময় মো. রেজাউল হক সভায় উপস্থিত খুলনা রেঞ্জাধীন সকল পুলিশ সুপারগণকে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, অপরাধ নিয়ন্ত্রণে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।
সর্বশেষ
- প্রেসক্লাব যশোরে ফের বড় ধাক্কা
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
- যশোরে আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভের অভিযোগে মামলা, আসামি ১১৩
- সরকারি রাস্তা ছিল ২২ ফুট, দখলে এখন ৭ ফুট—নেপথ্যে কবির-খায়েরুল চক্র!
- প্রেসক্লাব যশোরের আহ্বায়ক পদ থেকে একরাম-উদ-দ্দৌলার পদত্যাগ
- শরীরে, গাড়িতে, পকেটে স্বর্ণ যাচ্ছে সীমান্তে
- ঝিনাইদহে কয়েক ঘণ্টায় সড়ক, বিদ্যুৎ ও রেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের মৃত্যু
- গুদামে সার, মাঠে সংকট
