অভয়নগর প্রতিনিধি: দেশব্যাপি জামায়াত বিএিনপির নৈরাজ্যকর পরিস্থিতি, আগুন সন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শনিবার বিকেলে নূরবাগ চত্বরে পৌর আওয়ামী লীগ উপজেলা জাতীয় শ্রমিকলীগ, আওয়ামী যুবলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ওয়াদুদ শেখ, জাতীয় শ্রমিক লীগ সভাপিত ফারাজী নজরুল ইসলাম,
সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, রবিউল ইসলাম লুলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নওয়াপাড়া নগর প্রদক্ষিণ করে।