অভয়নগর প্রতিনিধি: অভয়নগর উপজেলার প্রত্যন্ত এলাকা শুভরাঢ়া গ্রামে মাটি বোঝাই ট্রলির চাপায় আয়েশা বেগম (৪২) এক নারী মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।
আয়েশা বেগম বৃহস্পতিবার দুপুরে তার মাদ্রাসা পড়ুয়া ছেলের রেজাল্ট নিয়ে বাড়ি ফেরার পথে গ্রামের মীরে পাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মাটি বোঝাই ট্রলি তাকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিকিরহাট খেয়া ঘাটে তার মৃত্যু হয়। আয়শা বেগম চার শিশু সন্তানের জননী।
স্বামী একজন দিনমজুর। এলাকাবাসীর অভিযোগ রফিকুল ইসলামের ট্রলি বেপরোয়া গতিতে চলে। দুর্ঘটনার পর ট্রলির ড্রাইভার পালিয়ে যায়। স্থানীয়রা ট্রলিটি আটক করে পুলিশ হেফাজতে দিয়েছে।
বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের এএসআই শফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।