সাজেদ রহমান: যশোর সেনানিবাসে বৈঠকে যাবার আগেই যশোরের পুলিশ সুপার টেলিফোন করেছিলেন মসিয়ুর রহমানকে। তিনি বৈঠকে যেতে নিষেধ করেন। অবশ্য কর্নেল তোফায়েলের পীড়াপিড়িতে মশিয়ুর রহমান সন্ধ্যায় উপস্থিত হবেন বলে বৈঠকের সময় নির্ধারণ করেন। এখলাস উদ্দীন ডায়েরি লেখেন, আমরা সবাই বৈঠক হইতে ফিরিয়া বিকাল বেলায় নেতার (মসিয়ূর রহমান) বাড়িতে উপস্থিত হই এবং মিলিটারিদের উদ্দেশ্য সম্পর্কে সমস্ত কথা খুলিয়া বলি। সন্ধ্যার বৈঠক বাতিল করার জন্য নেতাকে অনুরোধ করি। সন্ধ্যায় কর্নেল তোফায়েলের বারবার টেলিফোন উপেক্ষা করা নেতার পক্ষে কষ্টকর হইলেও আমাদের অনমনীয় মনোভাবের কারণে বৈঠক বাতিল করিতে বাধ্য হন। মশিয়ুর রহমান সাহেব কর্নেল তোফায়েলকে পরদিন অর্থ্যাৎ ২৬ মার্চ সার্কিট হাউসে বেলা দশটায় বৈঠক অনুষ্ঠিত হইবে বলিয়া জানাইয়া দেন। ২৫ মার্চ রাত নয়টার দিকে ঢাকা থেকে ক্যাপ্টেন মনসুর আলী টেলিফোন করেন। টেলিফোন প্রথম আমি ধরি এবং পরে মশিয়ুর রহমানকে দেই। ক্যাপ্টেন মনসুর আলী বঙ্গবন্ধু ও ইয়াহিয়া খানের মধ্যে আলোচনার ব্যর্থতার কথা এবং আগামি দিনের ভয়াবহতার কথাও জানাইয়া দেন। এ সময় সোহরাব হোসেনও মাগুরা হইতে টেলিফোনযোগে সংবাদ আদান প্রদান করেন। রাতের মতো নেতৃবৃন্দ গা ঢাকা দিবেন বলিয়া সিদ্ধান্ত হয়। যশোর ক্যান্টনমেন্ট হইতে যশোর শহরে প্রবেশ করিবার পথ রুদ্ধ করিয়া পাকবাহিনীর সাথে যুদ্ধ করিতে হইবে বলিয়া স্থির হয় এবং আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী, ইপিআর বাহিনী ও পুলিশবাহিনীর মধ্যে যোগাযোগ স্থাপিত হয়।’
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ