নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের একাবিংশ সম্মেলন। তিনদিন ব্যাপি (১৯, ২০, ও ২১ মে) এই সম্মেলনের উদ্বোধন করবেন চুকনগর গণহত্যা ঘটনার প্রত্যক্ষ স্বাক্ষী এরশাদ আলী মোড়ল। বৃহস্পতিবার বিকাল সোয়া ৫ টায় উদীচী কার্যালয়ে এই সম্মেলনের উদ্বোধন করা হবে। উদ্বোধনীর দিনে আনন্দ শোভাযাত্রা ও সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হবে। এ ছাড়া শুক্রবার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে খুলনার চুকনগরে পৃথিবীর ইতিহাসে স্বল্প সময়ে সর্বোচ্চ হত্যাকা-। ১৯৭১ সালের ২০ মে চুকনগর গণহত্যাকে জেনোসাইড হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে উদীচী যশোরের সমাবেশ ও শ্রদ্ধাঞ্জলি ও স্মরণানুষ্ঠান। তৃতীয় দিন শনিবার যশোর শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংগঠনিক অধিবেশন। সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান একরাম-উদ-দ্দৌলা ও সদস্য সচিব সাজ্জাদুর রহমান খান বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ