নিজস্ব প্রতিবেদক: ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যশোর কেন্দ্রের আয়োজনে মঙ্গলবার উপশহর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়। এতে নারী ও পুরুষ দল সদস্য, যুব, কমিউনিটি ফোরাম, মধ্যবিত্ত নারী নেতা, সিভিল সমাজ সদস্য, সংস্কৃতিকর্মী ও সমাজনেতারা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি ছিলেন উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু ও বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ। বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের সদস্য রানা হামিদ, মোস্তফা হুসাইন, জহির হাসান, খাইরুল বাসার, ইউনিয়ন পরিষদের সচিব শহিদ ইকবাল দ্বীপ, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, কমিউনিটি ফোরাম নেতা হান্নান আলী ও নুর মোহাম্মদ শিকদার।
সভায় উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু উপশহর ইউনিয়নে বাল্যবিয়ে বন্ধে উপস্থিত সকলকে শপথ করান এবং সকলের সহযোগিতা কামনা করেন।