নিজস্ব প্রতিবেদক: সোমবার যশোর উপশহর শহীদ স্মরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মধুগ্রাম খানবাড়ি পরিবারবর্গের আয়োজনে ও ডেন্টাল স্কয়ারের সার্বিক সহযোগিতায় ফ্রি ডেন্টাল ক্যাম্পে ৩ জন দাঁতের চিকিৎসক অংশ নেন।
সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ফ্রি ডেন্টাল ক্যাম্পে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাত হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ সহযোগিতা করেন। বিদ্যালয়ের শিশু শ্রেণি হতে ৫ম শ্রেণীর ২ শতাধিক শিশু ফ্রি ডেন্টাল ক্যাম্পে চিকিৎসা গ্রহণ করে।