নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের কারবালা পীরনুর বোরহান শাহ হাফেজিয়া এতিমখানা ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করেছে পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বুধবার পৌর আওয়ামী লীগের উদ্যোগে মাদ্রসার শিক্ষার্থীদের সাথে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, যুবলীগনেতা তৌহিদ চাকলাদার ফন্টু, পৌর আওয়ামী লীগনেতা কাজী শাহীন, আজিজুল হক, ইউসুফ শাহীদ, আলী হোসেন, হাজী হাসান, আলী হোসেন নয়ন, তৌহিদুজ্জামান ওয়াসেলসহ পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। প্রসঙ্গত, পবিত্র মাহে রমজানের প্রথম থেকেই শহরের বিভিন্ন ওয়ার্ড ও সেবাদান প্রতিষ্ঠানে ইফতার ও খাবার বিতরণ করে আসছে পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ