নিজস্ব প্রতিবেদক
যশোর এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমানের বিদায় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সেনা ও বিমান শাখা মঙ্গলবার সম্মাননা স্মারক প্রদান এবং গার্ড অব অনারের মাধ্যমে তাকে বিদায় জানায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএম কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আখতার হোসেন, ভুগোল ও পরিবেশ বিভাগের প্রধান প্রফেসর আব্দুল কাদের, বিমান শাখার পিইউও পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মহিবুল হাসান, সেনা শাখার পুরুষ প্লাটুনের পিইউও পদার্থবিজ্ঞানের বিভাগের সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম হিরক এবং মহিলা প্লাটুনের পিইউও ইতিহাস বিভাগের প্রভাষক আবু নাছের মোহাম্মদ আলকারাবী।
গার্ড অব অনারের নেতৃত্বে মোট ৫ জন সিইউও বিমান শাখার দুইজন (রিফাতুজ্জামান রিফাত ও ফারহানা আফরোজ আরবী) এবং (সেনা শাখার তিনজন খসরুজ্জামান মুন্না, নাসিম আহাম্মেদ সামি ও নওশীন নাহার যেবা) সহ বিমান ও সেনা শাখার মোট ৩১ জন চৌকস ক্যাডেটদের সমন্বয়ে একটি যৌথ গার্ড দল গঠন করা হয়। যেখানে সিইউও খসরুজ্জামান মুন্না গার্ড কমান্ডার হিসাবে গার্ড অব অনারের নেতৃত্ব প্রদান করেন। একই সাথে উপস্থিত ছিল রোভার ইউনিটের চারজনের একটি চৌকস বাদক দল। প্যারেডে প্রধান অতিথি সকল ক্যাডেটদের পরিচয় নেন ও গার্ড পরিদর্শন করেন।
পরিশেষে বিদায়ী অনুষ্ঠানে সূচনায় উপস্থিত বক্তৃতা দেন বিমান শাখার ক্যাডেট ল্যান্স কর্পোরাল ফারজানা ইসলাম লামিয়া, সেনা শাখার এইচএসসি ক্যান্ডিডেট ক্যাডেট কর্পোরাল শাহরিয়ার আবির। এরপর এইচএসসি বিদায়ী পরিক্ষার্থী ও বিমান এবং সেনা ক্যাডেটদের উজ্জল ভবিষ্যত নিয়ে প্রধান অতিথিসহ সকল অতিথি বক্তব্য প্রদান করেন এবং বিমান শাখার পিইউও মহিবুল হাসান, সেনা শাখার পুরুষ প্লাটুনের পিইউও তারিকুল ইসলাম হিরক ও মহিলা প্লাটুনের পিইউও আবু নাছের মোহাম্মদ আলকারাবী বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমান স্যারকে ক্রেস দিয়ে সংবর্ধনা জানান।
