কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল আযম খান চঞ্চলের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার পলাতক আসামি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহিনকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার বিকাল ৪টার দিকে মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে কোটচাঁদপুর থানার এস আই জাহিদ তাকে গ্রেফতার করে জেলা ডিবির এসআই আতিক হাসানের কাছে তাকে সোপর্দ করে। স্থানীয় সংসদ সদস্য শফিকুল আযম খান চঞ্চলকে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে গত বছরের ১৮ ডিসেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে মহেশপুর থানায় মামলা হয়। মামলার পর থেকে সে পলাতক ছিল। মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ