নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক ছয় দফা দিবসে শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন যশোর সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে পরাজিত প্রার্থী ফাতেমা আনোয়ার ও আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেমা আনোয়ার বলেন, স্বাধীনতার পথে, স্বাধিকার সংগ্রামের বাক পরির্তনকারী ঐতিহাসিক মাইলফলক হলো ৭ জুন। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে এক সম্মেলনে ছয় দফা প্রস্তাব উত্থাপন করেন। এরপর পূর্ব বাংলায় (বাংলাদেশ) এসে ছয় দফা দাবির পক্ষে ব্যাপক প্রচার শুরু করেন। বাংলাদেশে ম্যাগনাকার্টা বলে পরিচিত ছয় দফা হচ্ছে বাঙালির মুক্তির সনদ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম, জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক কুমার বোস, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ মাহমুদ হোসেন, কাউন্সিলর সাইদুর রহমান রিপন, সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক রেখা খাতুন, যুবলীগ নেতা নিলু মজুমদার, জেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক আব্দার রহমান, জেলা শ্রমিক লীগের সহ প্রচার সম্পাদক শেখ তৌহিদুর রহমান শাহিন, আরবপুর ইউনিয়ন যুবলীগ নেতা হোসাইন কলিম প্রমুখ।
