কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এমপির পক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে কপিলমুনি ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় আ.লীগ নেতৃবৃন্দ এ বস্ত্র বিতরণ করেন।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি যুগোল কিশোর দের সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, আব্দুর রাজ্জাক রাজু, মাওলানা আবুল হোসেন মোড়ল, ইউপি সদস্য ইউনুছ আলী মোড়ল, মুস্তাফিজুর রহমান মিন্টু, হাফিজুর রহমান, ছাত্রলীগের রাসেল, খায়রুল, মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনবৃন্দ।