নিজস্ব প্রতিবেদক
যশোরের কারবালায় চিরনিদ্রায় শায়িত করা হয়েছে জেলা আওয়ামী লীগ নেতা এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর পিপি মোস্তাফিজুর রহমান মুকুলকে। গতকাল বাদ জোহর যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরআগে তার কফিনে শ্রদ্ধা জানান রাজনৈতিক ও পেশাগত জীবনের সহকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।
এদিকে, জেলা ও দায়রা জজ আদালতে মুকুলের মৃত্যুতে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলমের সভাপতিত্বে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুরে আইনজীবী সমিতির উদ্যোগে সভাপতি আবু মোর্ত্তজা ছোটর সভাপতিত্বে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম, পাবলিক প্রসিকিউটর (পিপি) এম ইদ্রিস আলী, বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্ত্তজা ছোট, দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলু, সাবেক সভাপতি শরীফ নুর মোহাম্মদ আলী রেজা, কাজী ফরিদুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহুর আহমেদ, অ্যাডভোকেট আলী রায়হান, সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল, অধ্যক্ষ হারুন অর রশিদ, মারুফ হোসেন খোকন, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, সাইফুল ইসলাম তুহিন, ওহিদুল ইসলাম তরফদার, লুৎফুল কবীর বিজুসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ জানাজা নামাজে অংশগ্রহণ করেন। এর আগে মোস্তাফিজুর রহমান মুকুলের মরদেহ আইনজীবী সমিতি ১ নম্বর ভবনের সামনে আনা হয়। এসময় আইনজীবী সমিতি, জেলা আওয়ামী লীগ, জেলা কৃষক লীগ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর পক্ষ থেকে মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিন দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির উদ্যোগের শোক সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, রফিকুল ইসলাম পিটু, আবু বক্কার সিদ্দিকী, এম ইদ্রিস আলী, শরীফ নূর মোহাম্মদ আলী রেজা, মাহমুদা খানম, সাবেরুল হক সাবু, এমএ গফুর, আবুল কায়েস, সোহেল শামীম, সৈয়দ কবির হোসেন জনি প্রমুখ। সভা শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাবিব কায়সার।
শোক সভায় বক্তারা, মরহুম মোস্তাফিজুর রহমান মুকুলের রূহের মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেনা জানিয়েছেন। উল্লেখ, গত বুধবার রাত সাড়ে ৮ টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই যশোরের সভাপতি আকবর হোসেনসহ নেতৃবৃন্দ।
