নিজস্ব প্রতিবেদক
কারাবন্দি যশোর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানাসহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। শুক্রবার বিক্ষোভ মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে কোন দিনই গণতন্ত্রকামী সৈনিকদের সাহসী অগ্রযাত্রাকে আটকানো যায় না। বর্তমান সরকার তার অবৈধ ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখতে যতই ঘৃণষড়যন্ত্রের পথ বেছে নিক না কেন, কোন দিনই তা সফল হবে না। নেতৃবৃন্দ আটক সকল নেতাকর্মীর নিঃশর্ত মুুক্তি দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন প্রমুখ।
এর আগে শহেরর এম এম আলী রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের সহ-সভাপতি সাইদুর রহমান বিপুল, যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম রতন, আতিকুল ইসলাম মান্না, কামরুজ্জামান বিদ্যুৎ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।
