ইলিয়াস উদ্দীন, নিজস্ব প্রতিবেদক: ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে চলছে জমজমাট প্রচারণা। কনকনে শীত উপেক্ষা করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফজরের নামাজ পড়ে গভীর রাত পর্যন্ত প্রচার চালাচ্ছেন। ভোটারও চুলচেরা হিসাব করছেন প্রার্থীদের নিয়ে।
নির্বাচনে মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৬৪ ও নারী কাউন্সিলর পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে মেয়র পদে নৌকা প্রতীকের পাশাপাশি স্বতন্ত্রে বিএনপি ও বিদ্রোহী হিসেবে আওয়ামী লীগের একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। তবে মেয়র প্রার্থী হিসেবে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোস্তফা আনোয়ার পাশা নৌকা, ইমরান হাসান সামাদ কম্পিউটার এবং ছেলিমুল হক সালাম জগ প্রতীক নিয়ে।
সিনিয়র নির্বাচন অফিসার এবং রিটার্নিং অফিসার হুমায়ুন কবির স্বাক্ষরিত পত্রে জানা গেছে, ঝিকরগাছা পৌরসভার ৯ সাধারণ এবং ৩ সংরক্ষিত আসনে মোট ১৪ ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ হাজার ৪ শ’ ৮২ জন পুরুষ এবং ১৩ হাজার ৪ শ’ ৫৭ জন মহিলাসহ সর্বমোট ২৫ হাজার ৯ শ’ ৩৯ জন্য ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ১ নং ওয়ার্ড ঝিকরগাছা কাটাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৭৩ জন মহিলা এবং ঝিকরগাছা এইচ এস নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে পুরুষ ভোট কেন্দ্রে ১ হাজার ৯ শ’ ৮৩ জন পুরুষ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
২ নং ওয়ার্ড ঝিকরগাছা ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে ১ হাজার ৫ শ’ ১ জন পুরুষ এবং মহিলা ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
৩ নং ওয়ার্ড কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণনগর কেন্দ্রে ১ হাজার ৬ শ’ ৪৯ জন পুরুষ এবং সম্মীলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭ শ’ ৮৯ জন মহিলা ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
৪ নং ওয়ার্ড ঝিকরগাছা বি এম হাই স্কুলে ২ হাজার ৯ শ’ ৪০ জন পুরুষ-মহিলা ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
৫ নং ওয়ার্ড নাজমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃত্তিপুর কেন্দ্রে ২ হাজার ৮ শ’ ২১ জন পুরুষ এবং খাদেমুল ইনসান দাতব্য চিকিৎসালয়ে ১ হাজার ৪শ’ ৫৯ জন মহিলা ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন, অতি সম্প্রতি এ কেন্দ্রটি নুতন ভাবে স্থানান্তর করা হয়েছে।
৬ নং ওয়ার্ড ঝিকরগাছা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (পায়রাডাঙ্গা ও মোবারকপুর) কেন্দ্রে ১ হাজার ৭ শ’ ৬১ জন পুরুষ এবং ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মোবারকপুর (পায়রাডাঙ্গাও মোবারকপুর) এ মহিলা ভোট কেন্দ্রে ১ হাজার ৯ শ’ ৫২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
৭ নং ওয়ার্ড পুরন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ১ শ’ ৩১ জন পুরুষ এবং মহিলা ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
৮ নং ওয়ার্ড পারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরন্দরপুর ও বারবাকপুর) কেন্দ্রে ২ হাজার ২ শ’ ৬৮ জন পুরুষ এবং মহিলা ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
৯ নং ওয়ার্ড ঝিকরগাছা মহিলা কলেজের দক্ষিণ পার্শ্বের দ্বিতল ভবন (কাউরিয়া, পুরন্দরপুর বিহারি পাড়া ও হাজিরালী) কেন্দ্রে ১ হাজার ৪ শ’ ৭১ জন পুরুষ এবং ঝিকরগাছা মহিলা কলেজের উত্তর পার্শ্বের ভবন (কাউরিয়া, পুরন্দরপুর বিহারিপাড়া এবং হাজিরালী) ভোট কেন্দ্রে ১ হাজার ৫ শ’ ৪০ জন মহিলা ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
এ নির্বাচনে মোট ভোটার ২৫ হাজার ৯ শ’ ৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৪ শ’ ৮২ জন এবং মহিলা ভোটার ১৩ হাজার ৪শ’ ৫৭ জন।