কল্যাণ রিপোর্ট: যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে নৌকা প্রতীকের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দৌলতদিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু।
কাশিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আশরাফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন, উপ প্রচার সম্পাদক লুৎফুল কবীর বিজু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান, নৌকার প্রার্থী শরিফুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য এস এম রবি সিদ্দিকী, জেলা পরিষদ সদস্য হাজেরা পারভীন, সদর উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সোবহান, আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান, শামসুর রহমান, সরুজ হোসেন, বাবলুর রহমান ও সোহরাব হোসেন।
এছাড়া চুড়ামনকাটি ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ফারুক আহমেদ কচি।
চুড়ামনকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান রমজানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের কৃষি সম্পাদক আবুল সেলিম রানা, জেলা শ্রমিক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সহ-সভাপতি জবেদ আলী, নৌকার প্রার্থী দাউদ হোসেন, যশোর পৌরসভার কাউন্সিলর মোকছিমুল বারী অপু, সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মুস্তা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব, সহ-সভাপতি রুহুল কুদ্দুস ও সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম।