আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের ত্রিমোহিনী ইউনিয়নে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা হাওলাত নিয়ে পরবর্তীতের টাকা ফেরত না দিয়ে উল্টো পাওনাদারকে খুন জখমের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে দেবতোষ কর্মকার ডিপুর বিরুদ্ধে। এঘটনার প্রতিকারের আশায় কেশবপুর থানায় অভিযোগ করা হয়েছে।
কেশবপুরের মির্জানগর গ্রামের জাহাঙ্গীর আলম খান সুজনের সাথে দেবতোষ কর্মকার ডিপুর ব্যবসায়িক সম্পর্ক দীর্ঘদিনের। ব্যবসায়িক প্রয়োজনে দেবতোষ কর্মকার গত বছরের ২৭ সেপ্টেম্বর জাহাঙ্গীর আলম খান সুজনের নিকট থেকে ২ লাখ ১০ হাজার টাকা ধার হিসেবে গ্রহণ করে। পরবর্তীতে ১০০ টাকার ৩ টি স্ট্যাম্পে চলতি মাসের ২০ তারিখের মধ্যে টাকা ফেরত দেয়ার আঙ্গীকার করে। টাকা ফেরত দেয়ার সময় ঘনিয়ে আশায় এলাকার একটি চক্রের ইন্ধনে টাকা ফেরত না দিয়ে নিজ স্বাক্ষরিত অঙ্গীকারনামা উদ্ধার করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করে। তারই ধারাবাহিকতায় কেশবপুর থানায় বানোয়াট অভিযোগ করে হয়রানির চেষ্টা করে।
জাহাঙ্গীর আলম খান সুজন বলেন, কেশবপুরের ৭ বছর ধরে এখানেই বসবাস করে দেবতোষ কর্মকার ডিপু।
দেবতোষ কর্মকার বলেন, জাহাঙ্গীর আলম খান সুজন আমার কাছে কোন টাকা পাবেন না। গত শুক্রবার সে আমাকে তুলে নিয়ে আটকে রেখে স্ট্যাম্পে সই করে ছেড়ে দিয়েছে। পরবর্তীতে কি লিখেছে সেটা জানিনে। এ বিষয়ে যশোর আদালতে একটি মামলা করা হয়েছে।
সুজনকে হুমকি দেয়ার ঘটনা সঠিক নয় বলে তিনি দাবি করেন। রাস্তার কাজের সুবাদে এলাকার কিছু মানুষের সাথে সখ্যতা গড়ে উঠায় তিনি দীর্ঘদিন ধরে এখানে বসবাস করেন বলে জানান।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।