কেশবপুর (যশোর) প্রতিনিধি: ৫ বছর পর সম্মেলনের মাধ্যমে কেশবপুর উপজেলা কৃষক লীগের কমিটি গঠন করা হয়েছে। সৈয়দ নাহিদ হাসানকে সভাপতি ও রমেশ চন্দ্র দত্তকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আগামী ৭ দিনের মধ্যে উপজেলা কৃষকলীগের পূর্ণাঙ্গ কমিটি জেলা নেতৃবৃন্দের কাছে পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।
শহরের কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে শনিবার বিকেলে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী। প্রথম পর্বের অধিবেশন কেশবপুর উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক শাহীন চাকলাদার এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক স¤পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক হালিমা রহমান, বেসরকারি সংস্থা বিষয়ক স¤পাদক মিরুল ইসলাম, সহপ্রচার ও প্রকাশনা বিষয়ক স¤পাদক নুরুল ইসলাম বাদশা, যশোর জেলা সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান, সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাধারণ স¤পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র রফিকুল ইসলাম ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক বিশ্বাস শহিদুজ্জামান শহিদ।
রাতে দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে পুনরায় সৈয়দ নাহিদ হাসানকে সভাপতি ও রমেশ চন্দ্র দত্তকে সাধারণ স¤পাদক ঘোষণা করেন কৃষক লীগের জেলা সাধারণ স¤পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন।