মণিরামপুর (যশোর) প্রতিনিধি: স্থায়ি জলাবদ্ধতা নিরসনে ক্রস ড্রেনের দাবিতে মণিরামপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ৩নং ওয়ার্ড কাউন্সিলর বাবুলাল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, কাউন্সিলর সুমন দাস, অধ্যাপক মাহমুদুল ইমরান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে পৌরসভার হাকোবা, গাংড়া, মণিরামপুর ও দুর্গাপুর ওয়ার্ডের পানি নিষ্কাশনের জন্য প্রধান সড়কের নীচ দিয়ে ক্রস ড্রেন নির্মাণ পূর্বক হরিহর নদীর সাথে সংযোগ স্থাপন করে এলাকার স্থায়ী জলাবদ্ধতা দূর করার দাবি জানান।