নিজস্ব প্রতিবেদক: ২৫ মার্চ ভয়াল কালোরাত্রিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় যশোর ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে কোরআন খতম, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের উপপরিচালক বিল্লাল বিন কাশেম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক হুসাইন শওকত। মুখ্য আলোচক ছিলেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন।