কল্যাণ ডেস্ক
ইসরায়েলের হামলায় গাজায় শত শত শিশু নিহত ও আহত হয়েছে এবং সংখ্যাটি ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ।
‘শিশু হত্যা বন্ধ করতে হবে’ উল্লেখ করে ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার এক বিবৃতিতে বলেন, ‘ছবি ও গল্পগুলো পরিষ্কার: ভয়ানক দগ্ধ, মর্টারের আঘাতে ক্ষত-বিক্ষত ও অঙ্গ হারানো শিশুদের হাসপাতালে আনা হচ্ছে এবং কীভাবে তাদের চিকিৎসা দেবে হাসপাতালগুলো ভেবে কূল পাচ্ছে না।’
তিনি বলেন, ‘গাজায় জিম্মি ইসরায়েলি শিশুরা যেন অবশ্যই নিরাপদে এবং অবিলম্বে তাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে মিলিত হতে পারে।’
‘মানবিক পরিস্থিতি মারাত্মক নিম্নপর্যায়ে পৌঁছেছে এবং আরও হামলার ইঙ্গিত আসছে। তবে সহানুভূতি দেখানো এবং আন্তর্জাতিক আইনকে প্রাধান্য দেওয়া উচিত’, বলেন তিনি।
জেমস এল্ডার বলেন, ‘ইউনিসেফ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। ১১ লাখ মানুষকে (যাদের প্রায় অর্ধেকই শিশু) সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে বেসামরিকদের যাওয়ার নিরাপদ কোনো জায়গা নেই।’
‘প্রতিটি যুদ্ধে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এটা আজ দুঃখজনকভাবে সত্য’, বলেন তিনি।
এদিকে ইসরায়েলে মুহুর্মুহু বিমান হামলায় গাজায় এ পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৭৯৯ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিএনএন জানায়, নিহতদের মধ্যে ৫৮৩ জন শিশু এবং ৩৫১ জন নারী।
এ ছাড়াও, ৭ হাজার ৩৮৮ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ১ হাজার ৯০১ জন শিশু এবং ১ হাজার ১৮৫ জন নারী।
জাতিসংঘ বলছে, ইসরায়েলের বিমান হামলার কারণে গাজায় ৪ লাখ ২৩ হাজারেরও বেশি মানুষ ইতোমধ্যে গৃহহারা হয়েছেন।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
