নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের ঘোপ এলাকার আওয়ামী লীগ নেতা আবু সাইদ ওরফে কালা সাইদকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মোমিনুল হক জানান, আওয়ামী লীগ সরকারের আমলে আবু সাইদ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃত আবু সাইদকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, যশোর জেলা জুড়ে বর্তমানে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযান চলমান রয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত তিন দিনে এ অভিযানে অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
