নিজস্ব প্রতিবেদক
যশোরে পিকেএস-পরিবার কল্যাণ সমিতির চাঁচড়ার প্রধান অফিসে প্রাথমিক চক্ষু পরীক্ষার উপর বিভিন্ন এনজিও প্রতিনিধিদের ট্রেনিংয়ের আয়োজন করা হয়। ফ্রেড হলোজ ফাউন্ডেশনের সহযোগিতায় মঙ্গলবার ট্রেনিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএস এর সহ-সভাপতি এ্যাড. জাফর সাদিক, কোষাধ্যক্ষ খোন্দকার মাহফুজুল হক ফারুক। অনুষ্ঠান পরিচালনা করেন পিকেএস চক্ষু বিভাগে কর্মরত হিসাব রক্ষক কাম এমআইএস শাহিন হোসেন।
আরও উপস্থিত ছিলেন পিকেএস’র অফিস ম্যানেজার রিফাত খন্দকার ও ওটি অর্গানািজার মফিজুর রহমান। যশোর জেলার বেসরকারি উন্নয়ন সংস্থা জয়তী সোসাইটি, ধারা, আশরাফ ফাউন্ডেশন ও মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ৮ জন প্রতিনিধিকে প্রাথমিক চক্ষু পরীক্ষার উপর ট্রেনিং দেয়া হয়। এছাড়াও পিকেএস চক্ষু বিভাগে কর্মরত অন্যান্য সার্ভিস প্রোভাইডার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পিকেএস এর মেডিকেল অফিসার তামান্না খান আভা এনজিও প্রতিনিধিদের প্রাথমিক চক্ষু পরীক্ষার উপর প্রশিক্ষণ দেন।
