নিজস্ব প্রতিবেদক: চিত্রশিল্পী সোহেল প্রাণন স্মরণে এক শোকসভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। প্রয়াতের নিজস্ব আবাস শহরের গাজীরঘাট রোডের বর্ণিকা আর্ট স্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
কাজী সাহেদ নওয়াজের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক সাদী তাইয়িফ, জাকির হোসেন মিন্টু, হাফিজুর রহমান, শামীমা ইয়াসমিন সম্পা, রিয়াদুর রহমান রিয়াদ, মোস্তফা আমিন, তৌহিদুর রহমান লবি, কাজী রকিবুল হক লেলিন প্রমুখ।
বক্তারা প্রয়াত চিত্রশিল্পীর বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন শিল্পের ধারক বাহক। শিল্প আর প্রকৃতির যে সংমিশ্রন থাকা প্রয়োজন তা সোহেল প্রাণনের মধ্যে শতভাগ বিরাজিত ছিল।