চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি
শুক্রবার যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সদস্য কাজী আযম, থানা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, থানা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মীর নুর ইমাম, থানা বিএনপি নেতা আব্দুর রহিম, আলাউদ্দিন আলা, সেলিম রেজা ময়না, ইদ্রিস আলী, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক মৌলুদা পারভিন, থানা মহিলা দলের নেত্রী সেলিনা পারভিন, হৈবতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, দেয়াড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, জেলা সেচ্ছাসেবক দলের নেতা মোস্তফা আমির ফয়সাল, থানা সেচ্ছাসেবক দলের নেতা শফিকুজ্জামান, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপি নেতা ওলিয়ার রহমান, প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মাসুদ।
অপরদিকে কাশিমপুর স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ূব হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, থানা বিএনপি নেতা আসাদুজ্জামান শাহিন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা ছাত্রদলের নেতা রাব্বি হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু খায়ের, সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, সহ-সভাপতি আমিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু।
