চুড়ামনকাটি (যশোর) প্রতিনিধি: শনিবার যশোর সদরের চুড়ামনকাটি প্রেসক্লাবের বর্ধিত সভা প্রেসক্লাবের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি হেদায়েত খান, নির্বাহী সদস্য মিজানুর রহমান, সহ-সভাপতি আলমগীর কবীর, ক্যাশিয়ার ইমদাদ হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুস সাত্তার কিনে, দফতার সম্পাদক মহব্বত আলী।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিখন, সদস্য আলী রেজা রাজু, রফিকুল ইসলাম, মাসুরা আলম লিজা, আসাদুল ইসলাম প্রমুখ।
আগামী ১০ ডিসেম্বর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন মংলা বন্দরসহ সুন্দরবনে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। এছাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিখন ইউপি সদস্য নির্বাচিত হওয়াই তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
সভাটি সঞ্চলনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।