চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের ডিভাইন সেন্টারে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে সন্ধ্য ৬টা ২০ মিনিটে শেষ হয়। শহরের শাহাদৎ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রশাসন এবং পুলিশের অনুমতি না পাওয়ায় ডিভাইন সেন্টারে অনুষ্ঠিত হয়। সম্মেলনে পৌরসভার প্রায় দেড় হাজার কাউন্সিলরসহ উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সম্মেলনে বক্তৃতায় নেতৃবৃন্দ বলেছেন আগামীতে ঐক্যবদ্ধভাবে সরকার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
সম্মেলনে সভাপতির বক্তব্যের আগে ১০১ সদস্যের চৌগাছা পৌর কমিটি ঘোষণা দেন যশোর জেলা বিএনপির সদস্য এবং চৌগাছা উপজেলা পৌর বিএনপির কমিটি গঠনের দয়িত্বপ্রাপ্ত নেতা একেএম শরিফুদ্দৌলা ছোটলু। এতে সেলিম রেজা আওলিয়ার সভাপতি, আব্দুল হালিম চঞ্চল সাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক হয়েছেন। যুগ্ম সম্পাদক-১ হয়েছেন আনিছুর রহমান। প্রথম যুগ্ম সম্পাদক না দিয়ে ২য় যুগ্ম সম্পাদকের পদ দেয়ায় কমিটি ঘোষণার সময় নেতৃবৃন্দের সামনে ‘আমাকে কোন পদ দেয়া লাগবে না, আমার কোন পদের দরকার নেই’ বলে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক।
সম্মেলনে চৌগাছা পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধকের বক্তব্য করেন যশোর জেলা বিএনপির সভাপতি অধ্যাপক নার্গিস বেগম।
যশোর জেলা যুবদলের সভাপতি মোস্তফা আমির ফয়সাল, চৌগাছা পৌর বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর আনিছুর রহমান এবং কাটগড়া কলেজের ইংরেজি প্রভাষক হাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যশোর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মোহম্মদ ইসাহক, মিজানুর রহমান খান, বিএনপি নেতা সিরাজুল ইসলাম স্বপন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা মহিলা দলের সভাপতি আলেয়া বেগম, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, পৌর যুবদলের সদস্য সচিব সালাহউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি প্রমুখ। তবে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির কার্যক্রম স্থগিত থাকায় আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইউনূচ আলী, এমএ সালাম ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসানকে মঞ্চে ডাকা হলেও তারা বক্তৃতা করেননি। এছাড়া কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক ওরফে ভিপি শফিক ছাড়াও বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে বিকাল সাড়ে চারটায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন যশোর জেলা বিএনপির সভাপতি অধ্যাপক নার্গিস বেগম। পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার উদ্বোধনী ও সমাপনী বক্তৃতা করেন।