আবদুল্লাহ আল মামুন, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ৫নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কর্মী সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন। চেয়ারম্যান আবুল কাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাত্তার, জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার তারিকুল ইসলাম, সুখপুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সোহেল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কাউন্সিলর সিদ্দিকুর রহমান, সদস্য আশরাফুল আলম, ঝিকরগাছা উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, সদস্য মমিনুর রহমান, সদস্য হারুন অর রশিদ, সদস্য আজাদ খান।